শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

জামায়াতের সঙ্গে জোট করার আভাস ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৭:৩৩ অপরাহ্ন

মতের মিল হলে জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক সমাবেশে এ কথা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে ফয়জুল করীম বলেন, আপনাদের জন্য এটিই সুবর্ণ সুযোগ । আগামীকালই নির্বাচন হবে না। হক্কানী ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতানৈক্য আছে, তা বসে সমাধান করুন।

এ বিষয়ে তিনি আরও বলেন, নৈতিক ও আদর্শের মিল না থাকলে সাময়িক মিল থাকে না। বিএনপির সঙ্গে আপনাদের চরম দোস্তি ছিল। একইসঙ্গে আন্দোলন, সংগ্রাম করেছেন। কিন্তু আদর্শ ও নৈতিক ও আদর্শের মিল না থাকার কারণে উভয়ের প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে। লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না। আমরা চাই টেকসই, স্থায়ী ঐক্য, যে ঐক্য কোনোদিন ভাঙবে না, ফাটল ধরবে না। এজন্য আমি জামায়াতকে বলব, আমাদেরকে কোনো রকম বুঝিয়ে শুনিয়ে এই নির্বাচনের তরী পাড়ি দেবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না।

জামায়াতের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, ‘আপনারা আসুন, বসুন। হক্কানী ওলামায়ে কেরামের সাথে মতানৈক্য মিটিয়ে আমরা টেকসইভাবে ঐক্যবদ্ধ হবো, যে ঐক্য কেউ ভাঙতে পারবে না। ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র। আগামী বাংলাদেশ হবে কোরআন ও সুন্নাহর বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে বৈষম্যবিরোধী বাংলাদেশ, এখানে থাকবে না কোনো ভেদাভেদ। এখানে কোনো বৈষম্য দেখতে চাই না। এখানে সবার অধিকার থাকবে। সম্মিলিতভাবে এ দেশটাকে গড়তে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর