মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

ডিগ্রিতে সেশনজট নিরসনে অটোপ্রমোশনের দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৭:১১ অপরাহ্ন

সারা দেশ জুড়ে ডিগ্রি ছাত্র-ছাত্রীদের হয়রানি, সেশনজট ও বৈষম্যনিরসনের লক্ষ্যে ৩য় বর্ষের ফাইনাল শিক্ষার্থীদের অটো প্রমোশনের এক দফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে ডিগ্রি বৈষম্যনিরসন ছাত্র আন্দোলন।

সোমবার (৭ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ডিগ্রি বৈষম্যনিরসন ছাত্র আন্দোলনের ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থীরা। এতে দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের পক্ষথেকে সমন্বয়করা অংশ নেন।

ডিগ্রি বৈষম্যনিরসন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় টিমের অন্যতম সমন্বয়ক শাহরিয়ার সুলতানা মিম বলেন, ‘আমরা দীর্ঘ ৬/৭ বছরের অমানবিক সেশনজট, হয়রানি ও বৈষম্যের শিকার। আমরা সবাই আমাদের সমস্যা সমাধানের লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবি জানিয়ে আসছি। ডিগ্রি কোর্স সর্বোচ্চ ৩ বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও গত ৬/৭ বছরেও আমাদের ফাইনাল পরীক্ষার চূড়ান্ত ধাপ আজও শেষ হয়নি। ডিগ্রি কোর্সের এই অমানবিক সেশনজট চিরতরে বন্ধ করতে হলে ডিগ্রি প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তৃতীয় বর্ষের ফাইনাল শিক্ষার্থীদের অটোপ্রমোশন দিয়ে ফলাফল ঘোষনা করে দ্রুত ২০২৪ সালের মধ্যে সার্টিফিকেট প্রদানের জন্য অনুরোধ জানান।’ এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বাধা দেওয়াসহ নারী শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগও করেন সমন্বয়কেরা।

আন্দোলনরত ডিগ্রি শিক্ষার্থীরা বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কোর্সে অধ্যায়নরত ছাত্র-ছাত্রী বেশিভাগই নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট ও সার্টিফিকেট কোর্সের এবং নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। জীবিকার তাগিদে পড়ালেখার পাশাপাশি অনেকেই কর্ম করেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনেক সময় নিজেদের কর্ম বা চাকুরিও ছেড়ে দিতে হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে অনেকেই আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আন্দোলনে আহত-ট্রমায় ভোগা শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়া সম্ভব নয়। এরই মাঝে দেশের বিভিন্ন জেলা বন্যায় প্লাবিত হয়েছে। এই অমানবিক পরিস্থিতিতে অযৌক্তিক সেশনজট চিরতরে নিরসনের লক্ষ্যে ডিগ্রি ১ম বর্ষ ও ২য় বর্ষের ফলাফল সমন্বয়করে ৩য় বর্ষে অটোপ্রমোশন দিয়ে ফলাফল ঘোষণা করে ২০২৪ সালের মধ্যে দ্রুত সার্টিফিকেট প্রদান করার দাবি করেন শিক্ষার্থীরা ’

এদিকে সারা দেশব্যাপী ডিগ্রি বৈষম্যনিরসন ছাত্র আন্দোলনের জেলা/উপজেলা ও কলেজ পর্যায়ের সমন্বয়ক/প্রতিনিধিরা সেশনজট নিরসনের লক্ষ্যে অটোপ্রমোশনের দাবিতে কলেজ প্রধানের কাছে স্মারকলিপি দিয়েছেন। যেসকল কলেজে স্মারকলিপি জমাপ্রদান হয়নি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সে সকল কলেজ গুলোতে উক্ত কর্মসূচি অব্যাহত থাকবে। সমন্বয়করা জানান, ‘ডিগ্রি শিক্ষার্থীদের ওপর হওয়া অবহেলা, অবিচার ও জীবন নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা ‘ঢাকা অভিমুখী লংমার্চ’ কর্মসূচিতে সচিবালয়-প্রেসক্লাবে জড়ো হয়ে আমাদের যৌক্তিক অটোপ্রমোশন দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর