মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চবি শিক্ষার্থী আনিকা ‘অবরুদ্ধ’ —স্বামীর অভিযোগে ভিকটিমকে উদ্ধারে আদালতের সার্চ ওয়ারেন্ট ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও

ঢাকাস্থ সরাইল সমিতি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ৩:২১ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঢাকায় বসবাসরত জনগোষ্ঠীর প্রাণের সংগঠন ‘সরাইল সমিতি, ঢাকা’র উদ্যোগে মাহে রামাদানের তাৎপর্য নিয়ে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ এপ্রিল) রাজধানীর পল্টনের হোটেল গ্রান্ড তাজ যেন সরাইলবাসীর মিলন মেলায় পরিণত হয়। সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. শাহজাহানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম।

সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছিরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), সিনিয়র সাংবাদিক খন্দকার রফিকুজ্জামান, সংগঠনের কার্যকরী উপদেষ্টা পরিষদের সভাপতি মো. নুর মিয়া, উপদেষ্টা পরিষদ সদস্য ইন্দ্রভূষণ দেব, সিনিয়র সহ-সভাপতি এ জেড নিজাম উদ্দিন ঠাকুর মানু, সহ সভাপতি আতাউল করিম আজিম।

পৃষ্ঠপোষক পরিষদ সদস্য, রাজউকের প্রধান পরিকল্পনাবিদ প্রকৌশলী আশরাফুল ইসলাম শীতল, উপদেষ্টা পরিষদ সদস্য প্রকৌশলী মো. জালাল, সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. আশিষ কুমার চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক মো. শাহীন বক্স, ছাত্র বিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ চৌধুরী সজিবসহ সরাইলের কৃতি সন্তানেরা।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সমিতির উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা মুজিবুর রহমান কাসেমী। বক্তারা সংগঠনের আসন্ন অভিষেক অনুষ্ঠান ও গুণিজন সম্মাননা অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার উপর গুরুত্ব দেন। এ ছাড়া সবার সহযোগিতায় সমিতির একটি স্থায়ী কার্যালয় ব্যবস্থা করার বিষয়ে মতামত ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর