বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ

ঢাকা বিভাগের আহবায়ক হলেন মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৪ অপরাহ্ন
মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটি-২০২৪ এর ঢাকা বিভাগের আহবায়ক নির্বাচিত হলেন আওয়ামী ঘরানার দেশবরেণ্য আলেমে দ্বীন মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত ব্যক্তিত্ব বিশিষ্ট সংগঠক, লেখক ও কবি মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী।

তিনি শোকরিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি, দলের সাধরণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের এমপি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ধর্ম বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান, নির্বাচন পরিচালনা ধর্ম বিষয়ক উপ-কমিটির আহবায়ক, পীরে ত্বরীকত আল্লামা খন্দকার গোলাম মওলা নকশেবন্দী ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক, ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সিরাজুল মোস্তফার প্রতি এক বিবৃতিতে গণমাধ্যমে বিনম্র কৃতজ্ঞতা জানান এবং আল্লাহ সোবহাহু তা’য়ালার দরবারে সম্মানিত নেতৃবৃন্দের জন্য সুস্বাস্থ্যসহ নিরাপদ দীর্ঘায়ু জীবন কামনা করেন।

মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী বিবৃতিতে আরো বলেন, সম্মানিত নেতৃবৃন্দ আমার উপর যে গুরু দায়িত্ব প্রদান করেছে আমি তা আস্থা, বিশ্বাস ও সততার সহিত দৃঢ়ভাবে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এছাড়াও উন্নয়নের ধারা, চলমান শান্তি, বিশ্বে প্রশংসিত বাংলাদেশের প্রতিষ্ঠিত সাম্প্রদায়িক সম্প্রীতি, জঙ্গীবাদ ও সন্ত্রাসী তৎপরতায় জিরো টলারেন্স রক্ষায় এবং প্রধানমন্ত্রী ঘোষিত বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণে দেশের ৭০% ভাগ সচেতন জনগণ ৭ জানুয়ারী ২০২৪ এ সারাদিন নৌকা প্রতীকে সিল মেরে আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করবে বলে প্রত্যাশা করেন। তিনি বিশ্বাস করেন, এ দেশের মানুষ ভোটের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত দিতে ভুল করবেনা বলে গণমাধ্যমকে বিবৃতিতে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর