মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ১০:৩৪ অপরাহ্ন

তৃণমূলকে উজ্জীবিত ও শক্তিশালী করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে রাজধানীর আজিমপুর সরকারি কলোনি মাঠে ত্রি- বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের অন্তর্গত লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি থানার অন্তর্গত ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১, ৩২, ৩৩, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ডের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামরুল হাসান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারিক সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কাজী নজিব উল্লাহ হিরু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম প্রমুখ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, দেবাশীষ বিশ্বাস, উপদেষ্টা মন্ডলীর সদস্য নজরুল ইসলাম মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, মেহেদী হাসান মোল্লা প্রমুখ।

এ সময় আরও বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট সালমা হাই টুনি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মনি, উপ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জিশান মাহমুদ, উপ-কৃষি বিষয়ক সম্পাদক আফসারুজ্জামান, জাতীয় পরিষদ সদস্য মো. জামিল হোসেন, ডা. সালেহীন সাদ, মেহেদী হাসান রবিন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সহ ওয়ার্ড সমূহের কাউন্সিলর ও ডেলিগেটসহ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর