বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

ঢাকা মেট্রোপলিটন জার্নালিস্টস ফোরামের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৮:৩৭ অপরাহ্ন

ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে স্লোগানকে সামনে রেখে ঢাকা সিটি কর্পোরেশনে স্থায়ীভাবে বসবারত পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হলো ঢাকা মেট্রোপলিটন জার্নালিস্টস ফোরাম (ডিএমজেএফ)।

সোমবার সন্ধ্যায় রাজধানীর কাওরানবাজারের একটি রেস্টুরেন্টে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ করে।

সর্বসম্মতিক্রমে সংগঠনের আহ্বায়ক করা হয় একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফারজানা শোভাকে এবং সদস্য সচিব করা হয়েছে বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) সিনিয়র রিপোর্টার (বঙ্গভবন প্রেস উইং সংযুক্ত) শফিকুল ইসলামকে (রাসেল)।

এছাড়া অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক নয়া দিগন্তের অনলাইন এডিটর মোহাম্মদ হাসান শরীফ, ইংরেজি দৈনিক দ্য নিউ নেশনের সিনিয়র ফটো জার্নালিস্ট মইন উদ্দিন আহমেদ, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিন ও দৈনিক আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার রাহাত হুসাইন।

মুলধারার গণমাধ্যমে কর্মরত ঢাকা মহানগরে স্থায়ীভাবে বসবাসকারী পেশাদার সাংবাদিকদের নিয়ে এই প্ল্যাটফর্ম তৈরী করা হয়েছে। যেখানে সদস্যদের পেশাগত মানোন্নয়নই মূল লক্ষ্য বলে জানান সংগঠনের আহ্বায়ক ফারজানা শোভা।

ঢাকা মেট্রোপলিটন জার্নালিস্টস ফোরামের সদস্য সচিব শফিকুল ইসলাম (রাসেল) বলেন, পেশাদার সাংবাদিকদের নানা প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এ সংগঠন কাজ করবে। পাশাপাশি পৃথিবীর অন্যান্য দেশের সাংবাদিকদের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম হবে ডিএমজেএফ।

আলোচনায় আহ্বায়ক কমিটির শীর্ষ ব্যক্তিরা বলেন, ধারাবাহিকভাবে সদস্যদের পেশাগত নিরাপত্তা ও নেটওয়ার্ক গড়ে তোলার জন্য কাজ করবে এ ফোরাম। এছাড়া পেশাদার সাংবাদিকদের স্বীকৃতির জন্য প্রেস কাউন্সিলকে আরো জোরদার ভূমিকা রাখারও তাগিদ দেন উপস্থিত নেতারা। নবগঠিত কমিটির প্রথম সভায় নতুন সদস্য আহবানেরও সিদ্ধান্ত নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর