বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন

আন্দোলন প্রত্যাহার করেছে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান এবং সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডলের উপস্থিতিতে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।
তারা জানান, আগামী ৭ দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকারের স্পষ্ট নীতি ঘোষণা করা হবে— এমন আশ্বাসে সব ধরনের আন্দোলন কর্মসূচি স্থগিত করে নিয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে, সোমবার বিকেলে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করেছিলেন, ফলে ঢাকা-টঙ্গী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় দুটি ট্রেন আটকা পড়ে এবং ঢাকা-কমলাপুর রেল যোগাযোগও স্থগিত হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়, এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর