বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চবি শিক্ষার্থী আনিকা ‘অবরুদ্ধ’ —স্বামীর অভিযোগে ভিকটিমকে উদ্ধারে আদালতের সার্চ ওয়ারেন্ট ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি

তেলেগু পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে কম্বল বিতরণ 

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ১:১২ পূর্বাহ্ন

পরিচ্ছন্নতাকর্মী তেলেগু সম্প্রদায়ের মাঝে  কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে যৌথ উদ্যোগে অসহায়, দু:স্থ পরিচ্ছন্নতাকর্মীদের কম্বল বিতরণ করে বাংলাদেশ যুব শান্তি সংঘ ও সামজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)। তিন শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব শান্তি সংঘের সভাপতি ইস্রাফিল শেখ, সঞ্চালনা করেন সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি রাহাত হুসাইন। এছাড়াও তেলেগু প্রতিনিধিারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, পরিচ্ছন্নতা পেশায় থেকে তেলেগুরা দেশ-জাতির সেবা করছে। তারা আদিজাত পরিচ্ছন্নতাকর্মী। পরিচ্ছন্নতাকর্মীদের নতুন প্রজন্মকে কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে। স্মার্ট বাংলাদেশে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই।

প্রধান অতিথির বক্তব্যে গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, আওয়ামী লীগ সভাপতি রাষ্ট্রনায়ক শেখ হাসিনা পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আধুনিক ভবন নির্মাণ করে দিচ্ছেন। বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন। স্মার্ট বাংলাদেশ নির্মাণে পরিচ্ছন্নতা পেশার গুরুত্ব অপরিসীম। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ মানুষ মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্ব যুবলীগের নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে।

সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও ন্যাশনাল ফ্রেন্ডশিপস সোসাইটির সভাপতি রাহাত হুসাইন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পরিচ্ছন্নতাকর্মীরা সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পাচ্ছে। অন্যান্য সরকার আমলে তারা রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত ছিল। বিশেষ করে তেলেগু সম্প্রদায়। বর্তমান সরকারের আমলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তেলেগু ভাষাগোষ্ঠীর ৫০ জন চাকরি পেয়েছে। শান্তি-সম্প্রীতি আর উন্নয়নে তেলেগু জনগোষ্ঠীর পাশে থাকবে সামজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর