মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চবি শিক্ষার্থী আনিকা ‘অবরুদ্ধ’ —স্বামীর অভিযোগে ভিকটিমকে উদ্ধারে আদালতের সার্চ ওয়ারেন্ট ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও

ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন : মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১ মে, ২০২৪, ১১:০৫ অপরাহ্ন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ জাতি-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে ত্যাগের মহিমায় মানবসেবা করে গেছেন।

বুধবার রাতে নগরীর টিকাটুলির রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অক্ষরানন্দ মিলনায়তনে রামকৃষ্ণ মিশনের ১২৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির এ কথা বলেন।

ব্যারিস্টার শেখ তাপস বলেন, “মানবসেবা ছিল স্বামী বিবেকানন্দের একমাত্র ব্রত। এই মানবসেবায় তিনি কখনো জাতি-ধর্ম-বর্ণ বিবেচনা করেননি। তার একমাত্র বিবেচ্য ছিল মানবসেবা। আর মানবসেবার অন্যতম হাতিয়ার ছিল অপরিসীম আত্মত্যাগ।”

সেবার আদর্শে জাতির পিতার মতোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন উল্লেখ করে তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে সীমাহীন আত্মত্যাগ ও অকৃত্রিম ভালবাসা দিয়ে আলিঙ্গন করেছেন। তিনি কখনোই কিছু পাওয়ার আশায় মানবসেবায় নিজেকে নিয়োজিত করেননি। তার একমাত্র ব্রত ছিল বাঙালি জাতির মুক্তি। সে লক্ষ্যে তিনি নিজেকে উৎসর্গ করেছেন। যে ত্যাগের কথা স্বামী বিবেকানন্দ বলে গেছেন সেটা পুরোপুরি ধারণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর দ্বিতীয়টি হলো সেবা। সেবার আদর্শে জাতির পিতা যেমন নিজের পুরো জীবন কাজ করেছেন তোমনি তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নিজের পুরো জীবন দেশ ও জাতির কল্যাণে উৎসর্গ করেছেন। মায়ের মমতায় তিনি বাঙালি জাতিকে ধারণ করেছেন।”

রামকৃষ্ণ মিশন পরিচালনা পর্ষদ ঢাকার সভাপতি, বিচারপতি শ্রী সৌমেন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) ড. সীতেশ চন্দ্র বাছার, ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোকন উদ্দিন আহমেদ, রামকৃষ্ণ মিশন ঢাকার সহ-সম্পাদক স্বামী শান্তিকরানন্দ মহারাজ বক্তব্য রাখেন।

রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ও সাধারণ সম্পাদক স্বামী পূর্ণাত্মনন্দ, ঢাদসিক’র সংরক্ষিত আসনের কাউন্সিলর লাভলী চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর