শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

দুর্যোগের ঝুঁকি হ্রাসে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন করা হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৬:২০ অপরাহ্ন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন,”দুর্যোগের ঝুঁকি হ্রাস করার জন্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির প্রত্যেকটিকে বিশেষ করে মহিলা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ইন্টারসেকশনালিটি ধারণাটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের পরিচয়ের সামাজিক শ্রেণী, বর্ণ, জাতি, ধর্ম এবং অক্ষমতার মতো বিবিধ দিক রয়েছে। এই সমস্ত বিষয়গুলো দুর্যোগের ধারণা তৈরিতে প্রভাব ফেলে। সুবিধাবঞ্চিত একজন প্রতিবন্ধী নারী দুর্যোগের সময় অন্য একজন সুবিধাপ্রাপ্ত শারীরিকভাবে সক্ষম নারীর তুলনায় ভিন্ন ভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হন। সুতরাং, দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা করার ক্ষেত্রে আমাদেরকে এই জটিল ও বাস্তব বিষয়গুলো বিবেচনা করে নীতিমালা এবং কর্মসূচি গ্রহণ করতে হবে।”

সোমবার ঢাকায় একটি হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ (আইডিএমভিএস) আয়োজিত “দক্ষিণ এশিয়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাস,জেন্ডার ও ইন্টার সেকশনালিটি” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ আক্তারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডঃ জিয়া রহমান।

প্রতিমন্ত্রী বলেন,মানুষের লিঙ্গ, বয়স, অক্ষমতা এবং সামাজিক প্রেক্ষাপট তাদের দুর্যোগ পরিকল্পনায় যে পরিবর্তন আনে সেগুলো বিবেচনায় এনে আমরা দুর্যোগে প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করতে পারি। জেন্ডার রেসপনসিভ রিজিলিয়েন্স অ্যান্ড ইন্টারসেকশনালিটি ইন পলিসি অ্যান্ড প্রাকটিস’ (গ্রিপ) দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম জনগণের প্রতি সরকারের প্রতিশ্রুতির সাথে সরাসরি সম্পৃক্ত। আমাদের ‘জেন্ডার রেসপনসিভ রিজিলিয়েন্স অ্যান্ড ইন্টারসেকশনালিটি ইন পলিসি অ্যান্ড প্রাকটিস’ -এর মূলমন্ত্র ধারণ করতে হবে।”

অনুষ্ঠানে ইউনিভার্সিটি কলেজ লন্ডন,ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ানসহ দক্ষিণ আফ্রিকার গবেষকবৃন্দ,জেন্ডার রেসপনসিভ রিজিলিয়েন্স অ্যান্ড ইন্টারসেকশনালিটি ইন পলিসি অ্যান্ড প্রাকটিস (গ্রিপ)এর প্রধান সমন্বয়ক অধ্যাপক মওরীন ফোরডহ্যাম এবং সাউথ এশিয়া এর আঞ্চলিক প্রধান অধ্যাপক ড. মাহবুবা নাসরীর উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর