রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

দেশে আরো লাইব্রেরি প্রতিষ্ঠা করা প্রয়োজন : ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৪:৩১ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ এস এম মাকসুদ কামাল বলেছেন, দেশে শুধু সরকারি নয়,বেসরকারি কিংবা ব্যক্তিগত পর্যায়ে আরো লাইব্রেরি প্রতিষ্ঠা করা প্রয়োজন। তিনি বলেন, লাইব্রেরি হল জ্ঞানের ভান্ডার। বর্তমানে দেশে ৭১টি পাবলিক লাইব্রেরি রয়েছে। জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে বেশি বই পড়তে হবে। বই পড়ার মাধ্যমে সকল পর্যায়ের মানুষ পৃথিবীর ইতিহাস, ঐতিহ্য, মানবতার প্রকাশ  ও নিজের সম্পর্কে জানতে পারবে।

আজ জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপন উপলক্ষে ‘গ্রন্থাগারে বই পড়ি,স্মার্ট বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উপাচার্য এই শোভাযাত্রার উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর