শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

নারী ভোটারদের সাথে বাহাউদ্দিন নাছিমের স্ত্রীর উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৬:৩২ অপরাহ্ন

ঢাকা-৮ আসনের নৌকা প্রতীক প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পক্ষে ভোট চেয়ে নারী ভোটারদের সঙ্গে উঠান বৈঠক করেছেন তার সহধর্মিণী ডা. শামীমা সুলতানা চৌধুরী রিতা। আজ শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি আবাসিক এলাকার মাঠে এই উঠান বৈঠক করেন তিনি৷

এসময় নারীদের কাছে নৌকার পক্ষে ভোট চান তিনি। বৈঠক উপলক্ষে বিকাল ৩ টা থেকেই শিববাড়ি আবাসিক এলাকার মাঠে নারী ভোটাররা ধীরে ধীরে ভীড় জমাতে থাকেন। বিকাল চারটার আগেই নারী ভোটারদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ প্রাঙ্গন। নারী ভোটাররদের কয়েকজনের সাথে কথা বললে জানা যায় সকলেই নৌকার ভোটেত প্রচারণার জন্য নেমেছে। সকলেই নৌকাকে বিজয়ী করতে দৃঢ় প্রতিজ্ঞ।

উঠান বৈঠকে ডা. রিতা বলেন, আজকের বৈঠক ঘিরে নারীদের যেই গনজাগরণ তা থেকেই বুঝা যায় জনগণ নৌকায় ভোট দিতে তৈরি হয়ে আছে। আজকের গনজাগরণ থেকে বুঝতে পারা যায় নারীরা নৌকার উপর আস্থা রেখেছে। এই বৈঠক থেকে আমরা বলতে চাই, বাহাউদ্দিন নাছিমকে বিজয় এনে দিয়ে তবেই আমরা ঘরে ফিরবো। নাছিমের গলায় বিজয়ের মালা না পরিয়ে আমরা পিছু হাটবোনা। ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে।

এসময় বৈঠকে উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, আমাদের ভাবি নৌকার পক্ষে ভোটের প্রচারণার জন্য এসেছেন। আপনাদের উচ্ছাস দেখে আমরা আনন্দিত। আগামী ৭ তারিখ আপ্নারা নৌকার হয়ে ভোট দিবেন সেই প্রত্যাশা রাখি। নাছিম ভাই ভোটে জয়যুক্ত হলে আপনারা এর প্রতিদান অবশ্যই পাবেন। এসময় ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মী উঠান বৈঠকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর