বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সালমান হাসান, মুন্সীগঞ্জ
আপডেট : শনিবার, ১৫ জুন, ২০২৪, ৯:০৭ অপরাহ্ন

মুন্সীগঞ্জের জনপ্রিয় অনলাইন টেলিভিশন নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির ৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জুন) মুন্সীগঞ্জের পঞ্চসার এলাকায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

উদযাপনী অনুষ্ঠানের শুরুতে বেলা ১০ টায় খিদমাহ ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্যে শুরু হয় ফ্রি মেডিকেল ক্যাম্প।

মেডিকেল ক্যাম্পে অংশ নেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার গাইনি ও প্রসূতি রোগ অভিজ্ঞ ডাঃ সোনিয়া ইসলাম, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. মো. ফয়সাল ইসলাম।

এছাড়াও ১০ জন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী অংশ গ্রহণ করেন ও রক্তের গ্রুপ পরিক্ষা করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক নারী ও পুরুষ রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসা সেবা গ্রহন করেন।

সেবাগ্রহীতারা চিকিৎসা সেবা পেয়ে আনন্দ প্রকাশ করেন, ফ্রি মেডিকেল ক্যাম্প শেষে বিকাল ৪ টায় শুরু হয় প্রীতি ফুটবল ম্যাচ।

ম্যাচটিতে দুটি দল অংশ গ্রহণ করে। ০-০ গোলে দল চ্যাম্পিয়ন নির্বাচিত হন।

খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেয়া হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির উপ-সম্পাদক জাহাঙ্গীর আলম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি জিতু রায়, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের ও মুন্সিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন সাংবাদিক, স্বেচ্ছাসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমন্ত্রিত অতিথিবৃন্দ এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি বিগত ৬ বছর যাবৎ দেশের বিভিন্ন জায়গার গুরুত্বপূর্ণ সংবাদ সততার সাথে দর্শকদের সামনে পরিবেশন করে আসছে। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর