রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

নীরাবতা

মাহাবুবা লাকি
আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ২:০৪ অপরাহ্ন
মাহাবুবা লাকি। (ছবি সংগৃহীত)

নীরাবতা

প্রস্থানই নিয়তি!
আর কোন পথ নেই খোলা;
চোখের আড়াল মানেই
দূরে যেতে যেতে সরে যায়
শেষ অব্দি নিজের ছায়াটাও!

তারপর, একসময় সব উধাও!

যেভাবেই বলা হোক না কেনো
প্রতিধ্বনির মতো,
যা কিছুই আসে ফিরে ফিরে
নীরবে অভিমানে কেঁদে
আলোতে অন্ধকার হ’য়ে যায়
একসময় না পাওয়ার বেদনায় ভীড়ে।

জীবন বাসা বাঁধে ভঙ্গুর তালপাতায়
অবজ্ঞায় এক পার্থিব অবসাদে,
পরিশিষ্ট হয়ে প্রোথিত হয়
অবশেষে ঘৃণার অবলীলায়।
এরি নাম কী জীবন!
এই হলো তবে বেঁচে থাকা।

জানি সেই ইতিহাস দূর পায়ে
হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে,
মন রাখে যখন সহযাত্রীর জঠরে।
দেখি, আমিও ঠিক তাদেরই মতো
এক জীবন্ত ইতিহাস!
সবুজ ঘাসের বুকে
শব্দের ভাঁজে ভাঁজে অক্ষর হয়ে।
যে বেদনায় কাঁদে,সে কেবল জানে!
ব্যাথার বারিধী কী ভাবে লুটায় মৃত্তিকার ঘুহায়।

লেখক : মাহাবুবা লাকি
কবি, সাহিত্যিক ও প্রতিষ্ঠাতা সভাপতি, বিশাল বাংলা সাহিত্য পরিষদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর