শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

পরাশক্তির স্যাংশনে বিএনপি-জামায়াত আত্মহারা হয়ে উঠেছে : নাছিম

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩৮ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যখন কোনো পরাশক্তি স্যাংশন দেয় তখন বিএনপি-জামায়াত আত্মহারা হয়ে উঠে। দেশের মানুষ যখন নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তখন তারা চায় নির্বাচনকে বানচাল করতে। বিএনপি-জামায়াত স্বৈরতন্ত্র পছন্দ করে। আমাদের গণতন্ত্রকে যারা আঘাত করবে তাদের কঠোর শাস্তির মধ্যে পড়তে হবে।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন এসব কথা বলেন বাহাউদ্দিন নাছিম।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন নাছিম আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার লক্ষ্যে শেখ হাসিনা আপোষহীন ভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু পাকিস্তানি, জামায়াতি যারা দেশ ও মহান মুক্তিযুদ্ধ মেনে নিতে পারেনি তারাই প্রতিশোধ নিতে বঙ্গবন্ধুকে হত্যা করে। এখন এদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করছে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে।

যারা আগামী নির্বাচনকে বানচাল করতে চায় তাদের কঠিন জবাব দিতে হবে। স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে এ দেশে একটি স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত হবে। সংখ্যালঘুদের ওপর হামলা করে তারা দেশকে অস্থিতিশীল করতে পারে তাই সতর্ক থাকতে হবে। বিএনপির পদযাত্রা, কালো পতাকার মিছিলের সমালোচনা করে বলেন, এভাবেই তাদের শবযাত্রা হবে। নির্বাচন এলেই বিএনপি-জামায়াত গণতান্ত্রিক নির্বাচনকে উল্টো পথে নিতে ষড়যন্ত্র করে জ্বালাও পোড়াও শুরু করে। কিন্তু তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নাজমুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বির সঞ্চালনা সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুল হক, বাংলাদেশ আওয়ামী লীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর