শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ণাঢ্য আয়োজন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ৩:০২ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন রনি ভূঁইয়া’র নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাইমুন খান জিতু বলেন, পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন রনি ভূঁইয়া’র নেতৃত্বে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে আমরা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের সাথে সাথে আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার চেষ্টা করেছি‌।

বর্ণাঢ্য আয়োজনে আরো উপস্থিত ছিলেন, পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ইউসুফ ঢালী, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাইমুন খান জিতু, মো. খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সজল খান, একে জুয়েল, সাবেক দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম নাঈম, সাবেক প্রচার সম্পাদক মো. বিল্লাল হাওলাদার, সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলামসহ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে ১৯৯৪ সালের ২৭ জুলাই শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বর্তমানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আন্দোলন, সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সব সময় মাঠে ছিল। বিভিন্ন সময়ে সচেতনতা সৃষ্টি এবং অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর