শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কেবল দেশের উন্নয়ন ও সমৃদ্ধি এনে দিতে পারেন : শ ম রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ২:৩৮ অপরাহ্ন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এনে দিতে পারেন।
তিনি আরো বলেন, এই মুহুর্তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই, এটা দেশপ্রেমিক স্বাধীনতাপ্রিয় জনগণ ভাল করেই জানেন।

রবিবার সকাল ১১ টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ ম রেজাউল করিম এ কথা বলেন।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মো. গোলাম কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আহম্মেদ সাব্বির সাজ্জাদ।

এর আগে মন্ত্রী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার মেলার উদ্বোধন করেন। ১১টি স্টলে স্থানীয় সরকারের বিভিন্ন কর্মকান্ডের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনের সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শ ম রেজাউল করিম বলেন, পিরোজপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, বিদ্যুতের গ্রীড-সাবস্টেশন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, জেলার বেকুটিয়া সেতুসহ এই এলাকার গুরুত্বপূর্ণ সকল রাস্তা, ব্রীজ, কালভার্ট, স্কুল-কলেজের ভবন নির্মাণ করেছেন।

তিনি বলেন, সারাদেশে যে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলছে, তার ধারাবাহিকতা রক্ষা করতে হলে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সকল ভাতা কার্যক্রম বহাল রাখতে হলে এবং ভবিষ্যতে আরো বেশী পেতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিস্ময়কর নেতৃত্ব অব্যাহত রাখতে হবে।

এর আগে মন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা নাজিরপুর উপজেলা পরিষদ মাঠে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর