মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের সুযোগ নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি গঠন মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকারকারীদের পাকিস্তান চলে যেতে বললেন ফজলুর রহমান জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আ’লীগের মিছিল মঙ্গলবার বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় বৈঠক সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী ‘ইশরাকের জন্য আরও বড় দায়িত্বের পথও উন্মোচিত হতে পারে’ কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড হারিয়েছে, থানায় জিডি সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে মার্কিন ভিসার আবেদন বাতিল হতে পারে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত সময়ের জন্য ইউএনজিএ’তে যোগ দেবেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩২ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে  জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন (ইউএনজিএ)’তে ছোট একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দান এবং সেখানে এক সপ্তাহেরও কম সময় অবস্থানের পরিকল্পনা করছেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ সোমবার একথা জানান।
তিনি আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘তাঁর লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব তাঁর কাজ-কর্ম শেষ করা। সুতরাং ভ্রমণ সময়সহ সফরটি এক সপ্তাহের বেশি হবে না।’
ইউএনজিএ’তে সরাসরি দায়িত্বপ্রাপ্তরাই প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হবেন উল্লেখ করে পররাষ্ট্র  উপদেষ্টা  জানান প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে কার্যকর ও  যতোটা সম্ভব ছোট  রাখতে চান।
তবে সফরের নির্দিষ্ট তারিখ ও মেয়াদ এখনো চূড়ান্ত হয়নি বলে উল্লেখ করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা রোববার ইঙ্গিত দিয়েছিলেন যে অধ্যাপক  ইউনূস  নিউইয়র্কে  অবস্থানকালে সীমিত সংখ্যক সাইডলাইন বৈঠকে অংশ নিতে পারেন।
তিনি আরো বলেন, সফরকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর  পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনায়ও যোগ দেবেন বলে  আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর