শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার

ফিলিস্তিনি সাহায্য সংস্থাকে বদল করা যাবে না বলে হুঁশিয়ারি জাতিসংঘ প্রধানের

ডেস্ক রিপোর্ট
আপডেট : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪, ২:৫৪ অপরাহ্ন
António Guterres

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জাতিসংঘের ফলিস্তিন শরণার্থী সংস্থাকে (ইউএনআরডব্লিউএ) বদল করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েলে হামাসের হামলায় ইউএনআরডব্লিউএ-এর ১২ জন কর্মীর জড়িত থাকার অভিযোগ থাকার পরও তিনি এ সতর্কতা জানান।
মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও জাপানসহ বেশ কয়েকটি  দেশ ইউএনআরডব্লিউ-সংস্থাকে অর্থায়ন স্থগিত করেছে। গুতেরেস দাতা দেশগুলির সাথে পুণরায় অর্থ প্রদানের বিষয়ে আলোচনায় প্রাধান্য দেন। খবর এএফপি’র।
গুতেরেস এক মিডিয়া ব্রিফিংয়ে বলেন,”গাজার অভ্যন্তরে আর কোনো সংস্থার অর্থবহ উপস্থিতি নেই এবং এই পরিস্থিতিতে আর কোনো সংস্থাই এর সঙ্গে তুলনীয় নয়। কোনো সংস্থা এটিকে প্রতিস্থাপন করতে সক্ষম হবে না।
গত মাসের শেষের দিকে গাজা উপত্যকায় ইউএনআরডব্লিউএ-কে হামাসের সামরিক কার্যকলাপের জন্য সংস্থার অবকাঠামো ব্যবহার করার অনুমতি  দেওয়ার জন্য ইসরায়েল অভিযুক্ত করার পরে বিরোধ তীব্রতর হয়।
ইসরায়েলের অভিযোগের বিষয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের ইউএনআরডব্লিউএ-এর বক্তব্যকে গুতেরেস “বিশ্বাসযোগ্য” বলে অভিহিত করে বলেন, ১২ জন কর্মী হামাসের হামলায় জড়িত থাকায় অর্থায়ন হ্রাস সাধারণ ফিলিস্তিনিদের প্রভাবিত করবে।
জাতিসংঘের সংস্থাটি দীর্ঘদিন ধরে ইসরায়েলের তদন্তের অধীন রয়েছে।  ইসরায়েল সংস্থাটিকে  দেশের স্বার্থের বিরুদ্ধে পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার বিষয়ে অভিযুক্ত করে, যুদ্ধের পরে গাজায় সংস্থাটির কাজ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে।  গাজায় অব্যাহত সহায়তায় সর্বোত্তম সংস্থা  উল্লেখ করে গুতেরেস ইউএনআরডব্লিউএ-এর ব্যয় কার্যকর করার প্রতি ইঙ্গিত দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর