মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চবি শিক্ষার্থী আনিকা ‘অবরুদ্ধ’ —স্বামীর অভিযোগে ভিকটিমকে উদ্ধারে আদালতের সার্চ ওয়ারেন্ট ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও

ফেব্রুয়ারির প্রথম দিনেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ৭:৪৮ অপরাহ্ন

চলতি বছর ফেব্রুয়ারির প্রথম দিন মাসব্যাপী দেশের বৃহত্তম ঐতিহ্যবাহী বইমেলা ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২৪’ শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ ফেব্রুয়ারি বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
অমর একুশে গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব ড. কে এম মুজাহিদুল ইসলাম জানান, বাংলা একাডেমি ও

সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ইতোমধ্যে প্রায় ৬০ শতাংশ প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে। তিনি জানান, সমালোচনা এড়াতে এ বছর মেলার পুরো কাজ একাডেমি একাই করছে। আগের বছরগুলোতে মেলা আয়োজনে কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি জড়িত ছিল, যা নিয়ে গত বছর কিছু সমালোচনা হয়েছিল।

গত মেলা শেষ হওয়ার পরপরই এবারের মেলার প্রস্তুতি শুরু হয় এবং তিন ধাপে কমিটি গঠন করা হয়েছে- প্রস্তুতি পর্বের জন্য কমিটি, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য কমিটি এবং মাসব্যাপী মেলা পরিচালনার জন্য পৃথক কমিটিসমুহ।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাসব্যাপী সেমিনারের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন, সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে।

আয়োজকরা জানিয়েছেন, ২৩ জানুয়ারি ডিজিটালাইজড লটারি পদ্ধতির মাধ্যমে পুরানো এবং নতুন তালিকাভুক্ত প্রকাশনার জন্য স্টল বরাদ্দ করা হবে। ইতোমধ্যে, তালিকাভুক্ত ৬০১টি সংস্থা ছাড়াও প্রায় ৭০টি নতুন প্রকাশনা প্রতিষ্ঠান বিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে স্টল বরাদ্দ  পেতে আবেদন করেছে। এখন পর্যন্ত ২১টি নতুন প্রকাশনা বাছাই করা হয়েছে, বাকিগুলো প্রক্রিয়ায় রয়েছে। মুজাহিদুল ইসলাম জানালেন, বিগত বছরের মতো এবারও মেলার মূল মঞ্চ হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং বইয়ের মোড়ক উন্মোচন ও ‘লেখক বলছি’ মঞ্চ তৈরি করা হবে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। বিগত বছরের মতো এবারও রমনা কালী মন্দিরের পাশে সাধুশাঙ্গা এলাকায় ‘শিশু চত্বর’ স্থাপন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর