মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি ‘জাপানি হান্নান’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৩ অপরাহ্ন
আমিনুল ইসলাম হান্নান ওরফে ‘জাপানি হান্নান’। ফাইল ছবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে শনিবার রাতে গ্রেফতার হয়েছেন ছাত্র আন্দোলনের হত্যা মামলার অন্যতম আসামি আমিনুল ইসলাম হান্নান ওরফে ‘জাপানি হান্নান’।

বিমানবন্দর থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকা হান্নানের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ একাধিক হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে। এর আগেও তিনি একটি হত্যা মামলায় কারাদণ্ড ভোগ করেছিলেন।

বিমানবন্দর থানার ওসি জানান, হান্নানের বিরুদ্ধে প্রাথমিক আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাকে রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

উত্তরার এ শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসীর গ্রেফতারে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে হান্নানের অতীত অপকর্ম নিয়ে ব্যাপক আলোচনাও উঠে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর