শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

বরিশাল–২ আসনে নৌকার মাঝি মেনন

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ১২:০১ পূর্বাহ্ন

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বরিশাল–৩ নয়, বরিশাল–২ আসন থেকে নির্বাচন করবেন। বিশেষ বিবেচনায় তাকে বরিশাল-২ আসনে নির্বাচন করার জন্য ছাড় দেওয়া হয়েছে।

ফলে শুক্রবার (১৫ ডিসেম্বর) আওয়ামী লীগের পক্ষ থেকে মেননকে বরিশাল-৩ এর বদলে বরিশাল-২ আসনে ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য বলা হয়েছে। তিনিও প্রস্তাব লুফে নিয়েছেন। অবশ্য মেনন বরিশাল–২ ও ৩ আসনেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

এদিকে বরিশাল–২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার মো. ইউনুস। এখন ১৪ দলের প্রার্থী হিসেবে রাশেদ খান মেনন ওই আসন থেকে নির্বাচন করলে তালুকদার মো. ইউনুস বাদ পড়বেন।

রাশেদ খান মেনন শুক্রবার নয়াকণ্ঠকে বলেন, তিনি এখন তার পুরনো বরিশাল–২ আসনে ১৪ দলের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আওয়ামী লীগের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

রাশেদ খান মেনন ১৯৭৯, ১৯৯১ সালে বরিশাল–২ আসনে নির্বাচন করেছিলেন।

পাঠকপ্রিয় নয়াকণ্ঠ অনলাইনে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন nayakantha24@gmail.com ঠিকানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর