বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ

বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে দেওয়া হবে না : মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ২:২৯ অপরাহ্ন

খেলাফত মজলিসের মহাসচির আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে দেওয়া হবে না। ভারতের বন্যার পানিতে এদেশের মানুষের বিরাট ক্ষতি হয়েছে। ভারত এটি অন্যায় করেছে। তিনি দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসিকে ইস্পাত কঠিন শপথ নেয়ার আহ্বান জানান।
তিনি গতকাল বুধবার রাতে হবিগঞ্জের মাধবপুর ষ্টেডিয়ামে খেলাফত মজলিশ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ৫ আগস্ট বাংলাদেশ বৈষম্যবিরোধি ছাত্রজনতা এবং দেশের সব শ্রেণির মানুষের আন্দোলনে দি¦তীয় স্বাধীনতা লাভ করেছে। এটি বাংলাদেশের মুক্তির মাইলফলক হিসেবে কাজ করবে। এই চেতনাকে ধারন করতে হবে। ১৯৭১ সালে ইসলামের কথা বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু ৯০ ভাগ মুসলমানের দেশে কোরআন সুন্নাহ বিরোধী কাজ করেছে আওয়ামী লীগ। ১৯৭২ সালের সংবিধান সংশোধন করতে হবে। ৫ আগস্ট বিপ্লবের পর দেশের বিরুদ্ধে ফ্যাসিবাদী সরকারের দোসররা অনেক ষড়যন্ত্র করেছে কিন্তুু জনতা তা ব্যর্থ করে দিয়েছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসিকে ইস্পাত কঠিন শপথ নিতে হবে। পাড়া মহল্লায় সংগ্রাম পরিষদ গঠন করতে হবে। রবীন্দ্রনাথ ও ভারতের সংস্কৃতি এ দেশে চাপিয়ে দেওয়া যাবে না। এ ব্যাপারে তিনি অন্তবর্তী কালিন সরকারকে সতর্ক থাকার আহবান জানান।
তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারের রাজনীতি ছিল গুম, খুন ও প্রতিহিংসার। দেশের টাকা বিদেশে পাচার, নিরীহ মায়ের কোল খালি করা। আলেম ওলামাকে জেল জুলুম খাটানো। এ কারণে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। বাংলাদেশের মাটিতে তার ঠাঁই হয়নি।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আর রাজনীতি করার চেষ্টা করবেন না।
সভায় খেলাফত মজলিশের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। পরে আল্লামা মামুনুল হক রাত ১০টার দিকে বাহুবল বাজারে খেলাফত মজলিশের আরেকটি জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর