শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী ওমেন্স ফান্ড এশিয়া লিগ্যাল ফেলোশিপ পেলেন বাংলাদেশী আইনজীবী ইফাত হাসান শাম্মি অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ

বাঙালি সংস্কৃতির চর্চার মাধ্যমে মৌলবাদী গোষ্ঠিকে রুখে দিতে হবে : গণপূর্ত মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি বলেছেন বাঙালি সংস্কৃতি রক্ষা ও বিকাশে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। সংস্কৃতি চর্চার বিকাশে মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সংস্কৃতি চর্চার মাধ্যমেই সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠির সকল অপতৎপরতা রুখে দিতে হবে।

তিনি বলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতি বার বার মৌলবাদীদের আগ্রাসনের স্বীকার হয়েছে। তা সংরক্ষনে সবধরনের উদ্যোগ নেওয়া হবে। তিনি আশ^াস দেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি ফাউন্ডেশনের দাবী অনুযায়ী ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীত ইন্সটিটিউট প্রতিষ্ঠাসহ ওস্তাদজীর স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় সকল উদ্যোগের পাশে থাকবেন।

মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাব জহুর হোসেন চৌধুরী হলে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ স্মৃতি ফাউন্ডেশন বাংলাদেশ এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে “উচ্চাঙ্গ সঙ্গীতে বিশ^ পরিমন্ডলে ওস্তাদ আলাউদ্দিন খাঁর অবদান” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ফাউন্ডেশনের সভাপতি কামাল হোসেন মাহমুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য মো. মঈন উদ্দিন মঈন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন ও পিডব্লিউডি’র সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জি. মো. কবির আহমেদ ভূইয়া।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মানিক লাল ঘোষ, ফাউন্ডেশনের মহাসচিব এ্যাডভোকেট জাহানারা বেগম রোজী, করিম হাসান খান, নুরুল আমিন কাউছার, সৈয়দ আইনুল হক, রোকন উদ্দিন পাঠান, জাহাঙ্গীর আলম ইমরুল, প্রিন্সিপাল এম এ মুনায়েম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর