বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

বাজে মন্তব্যকারীদের কোনো লেভেল নাই : জায়েদ খান

বিনোদন রিপোর্ট
আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩, ১২:২৯ অপরাহ্ন

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ট্রলের বন্যা বয়ে যায়। বিভিন্ন অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্যকে ঘিরে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন নেটিজেনরা। কমেন্টের ঘরে রীতিমতো ব্যক্তি আক্রমণ করে বসেন কেউ কেউ। এবার সেসব সমালোচককে একহাত নিলেন জায়েদ খান। বললেন, ‘ওদের কোনো লেভেল নাই।’

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ঈদের অনুষ্ঠানে হাজির হন এ নায়ক। সঞ্চালকের এক প্রশ্নের জবাবে বাজে মন্তব্যকারীদের সম্পর্কে জায়েদ খান বলেন, ‘যারা ব্যাড কমেন্টস করে তাদের ছবি জুম করে দেখবা। গাল ভাঙা। চেহারা এরকম। বিচি বিচি (ব্রণ) হয়ে আছে। মানে গরু রাখে, এরকম লোক। ছোট করে বলছি না সবাইকে। ডিউ টু রেসপেক্ট, ওদের কোনো লেভেল নাই।’

এখানেই থেমে থাকেননি। অনুষ্ঠানের সঞ্চালককে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তোমার লেখার নিচে এরকম কমেন্ট আছে। তোমাকে শেখাচ্ছে তুমি এম এ পাশ করার পরেও। যে শেখাচ্ছে সে নিশ্চয়ই এলাকায় ফার্মেসির দোকানে বসে কিংবা লোকাল মোবাইল সার্ভিসিং করে। ম্যাক্সিমামই তাই। আমি দেখেছি।’

কিছু দিন আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে ২১তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের প্রথম পর্ব মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। সেখানে গান পরিবেশন করে দর্শকের ‘ভুয়া ভুয়া’ ধ্বনিতে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েন জায়েদ খান। এরপর আয়োজক আলমগীর খান আলমের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

জায়েদ খান ছাড়াও ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরও অংশ নিয়েছেন- মাহফুজ আনাম জেমস, গায়ক তাহসান, চিরকুট ব্যান্ড, অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ, চিত্রনায়িকা পূজা চেরি, গায়ক প্রতিক হাসান, অভিনেত্রী কেয়া পায়েল, মডেল মিথিলা, তৃণা, মন্দিরাসহ একঝাঁক তারকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর