বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

বিএনপির অশান্তি সৃষ্টি দমন জনগণকে সাথে নিয়ে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৯:৫৪ অপরাহ্ন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণকে সাথে নিয়ে বিএনপির অশান্তি সৃষ্টি দমন করা হবে। তিনি বলেন, ‘আগামী ২ আগস্ট রংপুরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত হবে এবং বিএনপি যদি জনজীবনে অশান্তি সৃষ্টির অপচেষ্টা করে তা জনগণকে সাথে নিয়ে দমন করা হবে।

মন্ত্রী আজ সন্ধ্যায় রংপুর শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

রংপুর ও রাজশাহী বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ তার বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে আগামী দশদিন রংপুর বিভাগের প্রতিটি জেলা, উপজেলা, পাড়া-মহল্লায় প্রতিটি এলাকা, রংপুর বিভাগ ও সমগ্র দেশের উন্নয়নের বর্ণাঢ্য প্রচারের জন্য সকল স্তরের নেতা-কর্মীদের নির্দেশনা দেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাষণ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও উন্নয়নের গান প্রচারের মাধ্যমে উদ্বুদ্ধ করলে মানুষের উপস্থিতি হবে স্বতঃস্ফূর্ত। সেইসাথে তথ্য ও সম্প্রচারমন্ত্রী মনে করিয়ে দেন, ‘বিএনপি মহাসচিব বলেছেন- তাদের আন্দোলন শান্তিপূর্ণ থাকবে না। তারা নির্বাচনের আগে সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির দাবি জানিয়ে প্রমাণ করেছে দেশে সাংবিধানিক সংকট তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টিই তাদের উদ্দেশ্য। কিন্তু আমরা শেখ হাসিনার আওয়ামী লীগ, যে নেত্রীর শরীরে বঙ্গবন্ধুর রক্তস্রোত প্রবাহমান, যে রক্ত পরাজয় জানে না, পরাভব মানে না। আমরা বিএনপির ২০১৩-১৪-১৫ সালের অগ্নিসন্ত্রাস মোকাবিলা করেছি, এবারও তারা যদি অশান্তি সৃষ্টি করতে চায়, আমরা তা করতে দেব না, জনগণ তা করতে দেবে না, জনগণকে সাথে নিয়ে কঠোর হস্তে বিশৃঙ্খলা দমন করা হবে।’

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির অনেক আন্দোলন বঙ্গোপসাগরে পতিত হয়েছে, গত বছরের আন্দোলন গরুর হাটে মারা গেছে, এবারের আন্দোলন কোথায় মারা যায়, সেটিই দেখার বিষয়।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও রংপুর-৫ আসনের এমপি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির আহমেদ, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিশেষ অতিথি, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী প্রধান বক্তা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপপ্রচার সম্পাদক আব্দুল আউয়াল শামীম, কেন্দ্রীয় সদস্য এড. সফুরা বেগম রুমি, এড. হোসনে আরা লুৎফা ডালিয়া আমন্ত্রিত অতিথি হিসেবে  বক্তৃতা দেন। এর আগে রংপুর বিভাগে আওয়ামী লীগের নয়টি সাংগঠনিক জেলা, মহানগর ও উপজেলাগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, জেলা পরিষদগুলোর চেয়ারম্যান ও পৌর মেয়রবৃন্দ এ বর্ধিত সভায় বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর