সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে ভিডিওবার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২১ জুলাই) রাত ৯টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে তার এ ভিডিও বার্তাটি পোস্ট করা হয়।
এ ভিডিও বার্তায় আবেক ঘন কণ্ঠে তিনি বলেন, ‘আমার বলার কোনো ভাষা নেই। কীভাবে শুরু করবো তা বুঝতে পারছি না। আমার মতো সারাদেশের লোক আজ হতবাক। এরকম এক কাণ্ড ঘটতে পারে আমরা কেউ কল্পনা করিনি, কারও ধারণার মধ্যে ছিল না। কিন্তু অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে।’
তিনি বলেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা- প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এই কচি শিশুদের ওপর ঝাপিয়ে পড়ল, আগুনে পুড়ে মরল। তাদের মা-বাবাদের আমরা কী জবাব দেব, কী বলবো তাদেরকে। আমরা নিজেদেরকেই তো জবাব দিতে পারছি না। অজানা শিশুদের মুখ চোখে ভেসে উঠছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় সারা জাতি হতভম্ব, বাকরুদ্ধ। শোকাহত বললে খুব কম বলা হবে। এ দুর্ঘটনার রেশ এখনো কাটেনি। এখনো হাসপাতালে লাশ আসছে, কেউ হাসপাতালে মারা যাচ্ছে। মা-বাবা এখনো খোঁজ নিচ্ছে- ‘আমার সন্তান কোথায়। তাদের আর চেনা যাবে কিনা। যাদের লাশ দেখছি তাদের মধ্যে আমার সন্তান আছে কিনা।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘এদের কাউকে পৃথক করার তো কোনো উপায় নেই। এরা সবাই আমাদের সন্তান। হঠাৎ করেই তারা আমাদের ছেড়ে চলে গেল। আমরা অবশ্যই তদন্ত করবো। কিন্তু তদন্ত করলে তো আর তারা ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি। সবাই ঝাঁপিয়ে পড়েছে।’
তিনি বলেন, ‘আমি সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে কেউ ভিড় করবেন না। যারা আহত তাদের জন্য এটা ভালো না। কাজেই দূর থেকে তাদের জন্য দোয়া করেন সবাই।’
উপদেষ্টা আরও বলেন, ‘আমরা আহত-নিহতদের মা-বাবা, আত্মীয়-স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি, সান্ত্বনা জানাচ্ছি। আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। আগামীকাল (মঙ্গলবার) শোক দিবস। আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করবো। নিহতদের আত্মার শান্তি কামনা করব, রুহের মাগফিরাত কামনা করব। তাদের জন্য দেশের সবাই দোয়া করছি।’
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুর্ঘটনা মোকাবিলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন।
কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এ আকস্মিক দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত বৈমানিকসহ ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর