রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

ব্রুনাই-এ ‘ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ যথাযথ মর্যাদায় উদ্যাপন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ১:০৩ অপরাহ্ন

‘ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ যথাযথ মর্যাদায় পালন করার উদ্দেশ্যে ব্রুনাই দারুস্‌সালাম-এ বাংলাদেশ হাইকমিশন কর্তৃক অনুষ্ঠান আয়োজিত হয়।

আজ সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়।

ভাষা শহীদদের স্মরণে এক মিনিটের নীরবতা পালনের পর হাইকমিশন প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনা, হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী, এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ। এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ হাবিবুল্লাহ।

তাৎপর্যপূর্ণ এই দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, ও মাননীয় পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক প্রেরিত বানী পাঠ করে শোনান বাংলাদেশ হাইকমিশনার ও হাইকমিশনের অন্যান্য কর্মকর্তাগন। ‘ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এর ইতিহাস ও তাৎপর্য এর উপর ভিত্তি করে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বাংলাদেশ হাইকমিশনার তাঁর বক্তব্যে বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অপরিসীম, যার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল।

তিনি আরো উল্লেখ করেন, ইউনেস্কো কর্তৃক ২০২৪ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে থিম ঠিক করা হয়েছে তা হল, ‘বহুভাষার মাধ্যমে শিক্ষাঃ প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান চর্চার স্তম্ভ’। মাতৃভাষা বাংলার প্রতি ভালবাসা প্রকাশ ও বাংলা ভাষা ব্যবহারের প্রচার ও প্রসারের পাশাপাশি তিনি সবাইকে বিশ্বের অন্যান্য ভাষার প্রতি আগ্রহ ও সন্মান প্রদর্শনের জন্য উৎসাহিত করেন এবং বহুভাষা শেখার গুরুত্ব সম্পর্কে অবহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর