শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

ভোটের পরিবেশ নস্যাতে চক্রান্ত চলছে : সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৫:৩৫ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নস্যাতে চক্রান্ত চলছে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ভোট যাতে সুষ্ঠুভাবে না হয় এবং ভোটের পরিবেশকে নস্যাতে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে। তারা শান্তিপূর্ণভাবে মানুষের মতামত ব্যক্ত করার যে প্রচেষ্টা সেদিকে না গিয়ে বাস-ট্রেনে আগুন দিচ্ছে। মানুষ হত্যা করছে। এই অপরাজনীতি তরুণ প্রজন্ম গ্রহণ করে না।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ২০২৩) দুপুরে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে নির্বাচনী গণসংযোগ চলাকালে এক পথসভায় এসব কথা বলেন মোহাম্মদ সাঈদ খোকন। পথসভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং মহিলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় নৌকা প্রতীকে ভোট চেয়ে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, বাংলাদেশের মানুষ কর্মমুখী, তাঁরা নিজেদের জীবন-জীবিকা পরিচলানা করার জন্য কর্মব্যস্ত জীবনযাপন করেন। বিএনপির এই অপরাজনীতি তাঁরা প্রত্যাখ্যান করেছে।

আগামী ৭ জানুয়ারি ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে এই অপরাজনীতির চির অবসান এই পুরান ঢাকা থেকে হবে ইনশাআল্লাহ। আর যাতে কোন দুর্বৃত্ত মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য নৌকার ব্যাপক বিজয়ের মধ্য দিয়ে আমাদের অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখবো।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমার নির্বাচনী আসনের প্রতিটি বাড়িতে প্রিয় নেত্রী শেখ হাসিনা ও আমার সালাম পৌঁছে দিবেন। আমার প্রয়াত বাবা মেয়র মোহাম্মদ হানিফ নেত্রীর নির্দেশে যে উন্নয়ন করেছেন, আমি মেয়র থাকার সময় নেত্রীর নির্দেশে অনেক উন্নয়ন করেছি এবং এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। এসব কিছু ভোটারদের কাছে সুশৃঙ্খলভাবে তুলে ধরে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করবেন।

ঢাকা-৬ আসনে প্রতিদ্বন্ধী প্রার্থী অনেকেই অচেনা-অজানা মন্তব্য করে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমাদের মতো মাঠের রাজনীতি থেকে উঠে আসা মানুষের কাছে রাজনৈতিক প্রতিদ্বন্ধীতায় দূর্বল বা ছোট বলে কোন কথা নেই। যতোক্ষণ পর্যন্ত বিজয় অর্জিত না হয় আমরা কোনো প্রার্থীকে দূর্বল বা ছোট করে দেখবো না। এই এলাকা থেকে নৌকার বিজয় উপহার এবং পঞ্চমবারের মতো নেত্রীকে প্রধানমন্ত্রী করার আগ পর্যন্ত আমাদের ভোটযুদ্ধের প্রচারণা এবং সংগ্রাম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর