বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ

মঙ্গলবার তৃণমূল বিএনপির সম্মেলন: শমসের মবিন চেয়ারম্যান, তৈমুর মহাসচিব!

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ন

তৃণমূল বিএনপির চেয়ারম্যান হচ্ছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। মহাসচিব হচ্ছেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের বহিষ্কৃত সদস্য তৈমুর আলম খন্দকার।

মঙ্গলবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠেয় তৃণমূল বিএনপির প্রথম সম্মেলনে দলটিতে যোগ দিতে যাচ্ছেন তারা।

জানা গেছে, তাদের দুজনকে চেয়ারম্যান ও মহাসচিব করা হচ্ছে তৃণমূল বিএনপির।

ইতিমধ্যে এ সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক প্রয়োজনীয় প্রস্তুতি করা হয়েছে।

এ ছাড়া রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, বিএনপি থেকে বিভিন্ন সময় বাদ পড়া এবং ক্ষোভ-অভিমানে নিষ্ক্রিয় হয়ে পড়া অনেক নেতাও তৃণমূল বিএনপিতে যোগ দিতে পারেন। এ তালিকায় বিএনপি থেকে বহিষ্কৃত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তারও রয়েছেন। এর আগে বর্তমান জাতীয় সংসদে তিনি বিএনপির এমপি ছিলেন। আন্দোলনের অংশ হিসেবে গত ডিসেম্বরে বিএনপির এমপিরা সংসদ থেকে পদত্যাগ করার পর দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপনির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রয়াত নাজমুল হুদার কন্যা অন্তরা হুদা বলেন, ‘শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার আমাদের দলে যোগ দিচ্ছেন। তারা একটা ভালো পদে থাকবেন।’

বিএনপিকে ভাঙার কোনো ইচ্ছা তাদের নেই বলে জানান তিনি।

নাজমুল হুদার মৃত্যুর পর তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন তার মেয়ে অন্তরা হুদা।

বিএনপি থেকে বহিষ্কৃত তৈমুর আলম খন্দকার বিষয়টি স্বীকার করে বলেন, ‘১৯ সেপ্টেম্বর তৃণমূল বিএনপির সম্মেলনে আমি যাব এবং যারা দলটি থেকে বহিষ্কৃত হয়েছেন এবং বিএনপি যাদের প্রতি অবিচার করেছে তাদের সবাইকে সেখানে আসার আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর