সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করছে র‌্যাব : র‌্যাব ডিজি

ডেস্ক রিপোর্ট
আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৯:৩৫ অপরাহ্ন

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র‌্যাব।

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে এ বাহিনীর কার্যকরী ভূমিকা রয়েছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে র‌্যাব ফোর্সেস জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে  সফল অভিযান পরিচালনা করে জনসাধারণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নবনির্মিত র‌্যাব-৬-এর ক্যাম্প উদ্বোধন শেষে প্রধান অথিতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

র‌্যাব প্রধান দৃঢ়ভাবে বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব বদ্ধ পরিকর।

তিনি বলেন, গোপালগঞ্জে কোটালীপাড়ায় বোমা হামলার মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টায় জড়িত মুফতি হান্নানসহ অন্যান্যদের গ্রেফতার করেছে র‌্যাব। এছাড়াও তারা ডাকাতি ও দস্যুতা, খুন, ধর্ষণ ও মাদকসহ অন্যান্য অপরাধের সাথে জড়িতদেরও গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

এম খুরশীদ হোসেন বলেন, গোপালগঞ্জে র‌্যাব ক্যাম্প ছিল না, যার কারনে অপরাধ সংঘটিত হলে খুলনা থেকে এসে র‌্যাব-৬কে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ক্রমাগত সমস্যায় পড়তে হতো। এলিট ফোর্স র‌্যাবের সেবা নিশ্চিত করতে গোপালগঞ্জবাসীর দাবির প্রেক্ষিতে ও প্রধানমন্ত্রীর নির্দেশে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় র‌্যাবের স্থায়ী ক্যাম্প স্থাপন করা হলো। গোপালগঞ্জে স্থাপিত র‌্যাব ক্যাম্প মাদক ও সন্ত্রাসসহ অন্যান্য অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

র‌্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির, গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলি আফিফা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা, ওসি মুহাম্মদ ফিরোজ আলম, কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুবব্রত ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বিকেলে র‌্যাব প্রধান তার নিজ গ্রামে উপজেলার বরাশুর রেলওয়ে একতা কিন্ডার গার্টেন স্কুল মাঠে মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সুধি সমাবেশে বক্তৃতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর