মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

মিথ্যা মামলা করায় বাদীর বিরুদ্ধে মামলা-জরিমানা

আদালত প্রতিবেদক
আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩, ৫:৪৬ অপরাহ্ন

সুনামগঞ্জে জাল দলিলের মাধ্যমে মিথ্যা মামলা দায়ের করায় মামলার বাদী রিংকু দাসকে ২০ হাজার টাকা জরিমানা ও তার বিরুদ্ধে নিজে বাদী হয়ে জালিয়াতির মামলা দায়ের করেছেন বিচারক।

বুধবার (৩১ মে) দুপুরে সুনামগঞ্জের সহকারী জজ আদালত বিশ্বম্ভরপুরের বিচারক মো. আরিফুর রহমান এই রায় প্রদান করেন এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন।

রিংকু দাস বিশ্বম্ভরপুর উপজেলার প্যারীনগর গ্রামের মৃত বীরেন্দ্র দাসের ছেলে। বিশ্বম্ভরপুর সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর সহকারী জজ আদালতে রিংকু দাস বাদী হয়ে একই উপজেলার বাসিন্দা আসমত খান ও তার লোকজনের বিরুদ্ধে ২০১৭ সালে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তিনি তিনটি দলিল আদালতে দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনার সময় বিচারকের নিকট তিনটি দলিলের মধ্যে একটি দলিল ভুয়া, অপরটি জাল এবং আরেকটি দলিল ঘষামাজা করে টেম্পারিং করা হয়েছে বলে স্পষ্ট প্রমাণিত হওয়ায় দায়ের করা মামলাটি খারিজ করে বাদীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে আদালতে জাল দলিল দাখিল করায় বিচারক মো. আরিফুর রহমান নিজে বাদী হয়ে রিংকু দাসের বিরুদ্ধে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সুনামগঞ্জ সদর আমলি আদালত) জালিয়াতির মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর