শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু

যানজট নিয়ন্ত্রণে ডিএমপির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ৮:৪১ অপরাহ্ন

ঢাকা মহানগরীতে যানজট নিয়ন্ত্রণে বিভিন্নস্থানে যানবাহন চলাচল সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপি ট্রাফিক বিভাগ কর্তৃক মানিক মিয়া এভিনিউ ও তেজগাঁও শিল্পাঞ্চলের শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউসহ বিভিন্নস্থানে যান চলাচল নিয়ন্ত্রণের ফলে যানজট কমেছে। যার সুফল ইতোমধ্যে জনসাধারণ পেতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিজয় সরণি ক্রসিংয়ের চারপাশের রাস্তায় সৃষ্ট যানজট হ্রাসকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আগামী শনিবার (২৫ জানুয়ারি) যাতে নিম্নোক্তভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাহাঙ্গীর গেট হতে আগত মোহাম্মদপুর/ধানমন্ডি/খেজুর বাগান/মানিক মিয়া এভিনিউ অভিমুখী যানবাহন বিজয় সরণি মোড়ে ডানে মোড় নিতে পারবে না। এ সকল যানবাহন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রবেশ গেটের পূর্বে ডানে মোড় নিয়ে আগারগাঁও লিঙ্ক রোডে উঠবে এবং বিআইসিসি মোড় অথবা আগারগাঁও ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর