বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

যে ৪ সবজি বর্ষায় খাবেন না

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩, ৩:৩০ অপরাহ্ন

বর্ষায় খাবারের অভ্যাসে কিছু পরিবর্তন আনতে হয়। এসময় খাবার খেতে হয় আরেকটু বুঝেশুনে। কারণ খাবারে একটু এদিক-সেদিক হলে এসময় পেটে সমস্যা দেখা দিতে পারে। বর্ষায় বিশেষ করে শাক ও সবজি খাওয়ার বিষয়ে সতর্ক হতে বলেন বিশেষজ্ঞরা। নয়তো এসময় পেটে সমস্যা হলে তা নিয়ে ভুগতে হতে পারে। তাই এই মৌসুমে এড়িয়ে চলতে হবে কিছু সবজি। চলুন জেনে নেওয়া যাক তেমনই ৪টি সবজি সম্পর্কে-

ফুলকপি
ফুলকপি বেশ সুস্বাদু সবজি। এটি অনেকেরই পছন্দের। আগে কেবল শীতকালে পাওয়া গেলেও এখন প্রায় সারা বছরই পাওয়া যায় এই সবজি। ফুলকপি দিয়ে তৈরি যেকোনো পদই লোভনীয়। বর্ষাকালে এই এটি শরীর খারাপের কারণ হতে পারে। পেটের অবস্থা খারাপ করে দিতে পারে সুস্বাদু এই সবজি। সেইসঙ্গে এটি বাতের সমস্যাও বাড়িয়ে দিতে পারে। এই বর্ষায় ফুলকপি এড়িয়ে চলাই ভালো।

বাঁধাকপি
নানা ধরনের পদ তৈরি করা যায় বাঁধাকপি দিয়ে। বর্ষার বিকেলে আপনার যদি ইচ্ছা করে বাঁধাকপির মুচমুচে পাকোড়া খেতে তবে সেই লোভ সামলে নিন। কারণ বর্ষায় বাঁধাকপি খেতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা। এসময় এটি পেট গরম হওয়ার কারণ হতে পারে। এমনকী দেখা দিতে পারে পেটের সমস্যাও। তাই বর্ষাকালে এড়িয়ে চলুন এই সবজি।

ক্যাপসিকাম
যেকোনো খাবারের স্বাদ বাড়াতে ক্যাপসিকামের জুড়ি খুঁজে পাওয়া মুশকিল। পিজ্জা, পাস্তা, চাউমিন সবকিছুতেই যেন প্রয়োজন পড়ে এই সবজির। তবে বর্ষায় ক্যাপসিকাম থেকে দূরে থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ বর্ষায় ক্যাপসিকাম খেলে তা পেটের সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই যত পছন্দেরই হোক না কেন, এসময় এই সবজি থেকে দূরে থাকুন।

পালং শাক
নানা রকম পুষ্টিগুণে ভরা পালং শাক। বিশেষ করে এই শাকে আছে প্রচুর আয়রন। এটি শরীরের জন্যও বেশ উপকারী। তবে বর্ষাকালে এই শাক খাওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। কারণ এসময় পালং শাক খেলে পেটে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর