মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চবি শিক্ষার্থী আনিকা ‘অবরুদ্ধ’ —স্বামীর অভিযোগে ভিকটিমকে উদ্ধারে আদালতের সার্চ ওয়ারেন্ট ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও

রাজধানীতে মিছিল : নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৫৫ নেতাকর্মী কারাগারে

ডেস্ক রিপোর্ট
আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ন

রাজধানীর গুলিস্তান ও পল্টন এলাকায় রোববার মিছিল করার সময় গ্রেফতার হওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত  তদন্ত কর্মকর্তারা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

এ সময় আসামি পক্ষ জামিন চেয়ে আবেদন করে, অপরদিকে রাষ্ট্র পক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে পল্টন থানার মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ ৪২ জনকে ও শাহবাগ থানার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান ১৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরআগে গতকাল রোববার দুপুরে রাজধানীর গুলিস্তান এলাকায় মিছিল করার সময় এসব নেতাকর্মীকে আটক করে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে পৃথক দুইটি মামলা করে পল্টন ও শাহবাগ থানা পুলিশ।

পল্টনের মামলার এজাহারে বলা হয়, রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে রাজধানীর পল্টন মোড় এলাকায় ২শ’ থেকে ৩শ’ নেতাকর্মী জড়ো হয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে স্লোগান দেয় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটায়।  পুলিশ সেখান থেকে ৪২ জনকে আটক করলেও বাকীরা পালিয়ে যায়।

শাহবাগ থানার মামলার এজাহারে বলা হয়, একই দিন দুপুর ১টার দিকে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় ছাত্রলীগের ১০০ থেকে ১৫০ নেতাকর্মী জড়ো হয়ে স্লোগান দেয়। এতে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় ১৩ জনকে আটক করা হয়।

 

সূত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর