মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চবি শিক্ষার্থী আনিকা ‘অবরুদ্ধ’ —স্বামীর অভিযোগে ভিকটিমকে উদ্ধারে আদালতের সার্চ ওয়ারেন্ট ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও

রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় আগুন, ৩ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন

রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২১ জানুয়ারি) সকাল ৭টা ৩৩ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, সকাল ৭টা ৩৩ মিনিটে খবর আসে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় আগুন লেগেছে। পরে  সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে প্রথম ইউনিট পৌঁছে ৭টা ৩৬ মিনিটে। আগুন ১৬ তলা ভবনের ১৫ তলায় লেগেছে ।
এরপর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। সকাল সোয়া ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি নির্বাপণ হয় ৮টা ২৫ মিনিটে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিস ধোঁয়ায় আটকে পড়া ২ জন পুরুষ ও ১ জন নারীকে নিরাপদে উদ্ধার করে। হতাহত নেই। অগ্নিকা-ের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর