মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

শনিবার থেকে শ্রেণিকক্ষে পাঠদান চলবে : শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ৩ মে, ২০২৪, ৫:৩০ পূর্বাহ্ন

আগামী শনিবার (৪ মে) থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় খোলা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। একই সঙ্গে আগামী রোববার (৫ মে) থেকে দেশের সকল প্রাথমিক বিদ্যালয় খোলা হবে।

বৃহস্পতিবার (২ মে) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশে বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। আগামী শনিবার (৪ মে) থেকে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক যোগে ক্লাস কার্যক্রম শুরু হবে।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানিয়েছেন, আদালতের নির্দেশে বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী রোববার (৫ মে) থেকে খুলে দেওয়া হবে। তীব্র তাপপ্রবাহ যেসব শর্তে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রাখার কথা, সেসব শর্তেই বিদ্যালয়গুলো খুলবে।

উল্লেখ্য, ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের দীর্ঘ ছুটি শেষে গত ২১ এপ্রিল স্কুল–কলেজ খোলার কথা থাকলেও দেশজুড়ে তাপপ্রবাহের কারণে তা এক সপ্তাহ পিছিয়ে যায়। গত রবিবার স্কুল–কলেজ চালু হলে শিক্ষার্থীরা অনেক দিন পর ক্লাসে ফেরে। তবে প্রচণ্ড গরমে বিভিন্ন স্থানে শিক্ষক-শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায়।

গরমে অসুস্থ হয়ে শিক্ষকসহ কয়েকজনের মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে আনা হয়। এরপর শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। আদেশে চলমান তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার(২ মে) পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর