মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

শাহবাগে নারী কাউন্সিলরকে অচেতন অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ১২:৫১ পূর্বাহ্ন

রাজধানীর শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাশের সড়ক থেকে অচেতন অবস্থায় এক নারী কাউন্সিলরকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০৮ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে সৈয়দা রোকসানা ইসলাম চামেলী নামের ওই কাউন্সিলরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চামেলি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩, ১৯ও ২০ ওর্য়াডের সংরক্ষিত নারী কাউন্সিলর। তার স্বামীর নাম আবুল হোসেন টাবু।

হাসপাতালে নিয়ে আসা লোকজন কিছু বলতে না চাইলেও নারীর ভগ্নিপতি মিজানুর রহমান জানিয়েছেন, রোকসানা আওয়ামী লীগের কোনো মিটিংয়ে গিয়েছিলেন। পরে রাতে সংবাদ পাই সে পিজি হাসপাতালের তিন নম্বর গেটের পাশে অচেতন অবস্থায় পড়েছিলেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, জরুরী বিভাগের চিকিৎসক তাকে পাকস্থলী পরিষ্কার করার পর মেডিসিন বিভাগে ভর্তি দেন। কিভাবে সে অচেতন হয়েছেন, কেউ কোনো খাবারের সঙ্গে কিছু খাইয়েছিল কিনা, না কোনো অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে তা কিছুই জানা যায়নি। তিনি সুস্থ হলে জানা যাবে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর