বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু

শিক্ষা বিস্তারে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১০:৪৪ অপরাহ্ন
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। (ছবি : সংগৃহীত)

শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি শিক্ষা বিস্তারে সরকারের পাশাপাশি সমাজের সকল বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান জানিেেছন।

শনিবার বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এম মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আবু নঈম শেখ, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,পুলিশ সুপার এহসান শাহ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক প্রমুখ।

ডা. দীপুমনি আরো বলেন, শিক্ষাকে চার দেয়ালের মধ্যে আটকে রাখলে চলবে না। নেতিবাচকতা চর্চা বন্ধ করতে হবে। যাদের অবদানে দেশ ও বিশ্ব সমৃদ্ধ তাদের অবদানের কথা  তুলে ধরতে হবে। দিন শুরু করবো ইতিবাচকতা দিয়ে।

শিক্ষামন্ত্রী আরো বলেন আজকে শেখ হাসিনার কল্যাণে ছাতক-দোয়ারা সিলেট একটি সমৃদ্ধ জনপদ। বঙ্গবন্ধুর কন্যা পিতার মতই যা বলেন,তা বাস্তবায়ন করেন। ২০০৮ সালে নির্বাচনী অঙ্গীকারে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কথা বলেছিলেন। বিএনপিসহ অনেকেই সেদিন ঠাট্টা মশকরা করেছিলো।

আজ তিনি তা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। এখন নেত্রী ২০৪১ এ উন্নত সুখী সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কথা বলেছেন। কিন্তু স্মার্ট নাগরিক,স্মার্ট সমাজ,স্মার্ট সরকারে উন্নীত হতে হলে শিক্ষা ব্যবস্থাকেও স্মার্ট করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর