শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী ওমেন্স ফান্ড এশিয়া লিগ্যাল ফেলোশিপ পেলেন বাংলাদেশী আইনজীবী ইফাত হাসান শাম্মি অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ

শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ : সুজিত রায় নন্দী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৮:৫১ অপরাহ্ন

‘জননেত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ’ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী বলেছেন, যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসেন তখনই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়’।

বুধবার (১৯ জুলাই) লালমনিরহাট জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি-জামায়াতে সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাধনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় এসে অন্ধকার দূর করে বাংলদেশকে আলোকিত করেছেন। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বাংলদেশ আলোকিত থাকবে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশের ইতিহাস ভূলুণ্ঠিত হবে। শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। আওয়ামী লীগ নতুন প্রজন্মের হাতে নেতৃত্বের জ্বলন্ত মশাল রেখে যেতে চায়। সে লক্ষ্য বাস্তবায়নে লালমনিরহাটে আওয়ামী লীগকে সুসংগঠিত শক্তি হিসেবে অবস্থান করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, এডভোকেট সফুরা বেগম রুমি।

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী মোতাহার হোসেনের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর