শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

সংবিধান সংস্কারের কোনো বিকল্প নেই : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ৯ মে, ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
তারেক রহমান আজ শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেটে মনিপুরি পাড়া খামারবাড়িতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ‘ভার্চুয়াল প্লাটফর্মে’ প্রধান অতিথির বক্তৃতা করেন - ছবি : বাসস।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সংবিধানকে নিজেদের দলীয় সংবিধানে পরিণত করেছিল। তাই, সংবিধান সংস্কারের কোনো বিকল্প নেই।

মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে অনেক ফারাক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, দেশ স্বাধীনের পর সেই প্রতিচ্ছবি আওয়ামী লীগের শাসনামলে দেখা যায়নি।’

তারেক রহমান আজ শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেটে মনিপুরি পাড়া খামারবাড়িতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ‘ভার্চুয়াল প্লাটফর্মে’ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট জন গোমেজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আর্চবিশপ বিজয় এনক্রুজ।

বাংলাদেশ এককভাবে কোনো ব্যক্তি বা দলের নয়, দেশটা জনগণের- উল্লেখ করে তিনি বলেন, কেউ-কেউ সংস্কারের নামে বিএনপির বিরুদ্ধে বিষোদগার করছে।

তারেক রহমান বলেন, ‘বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায় একথা যারা বলে থাকেন, তারা সত্য বলে না, কারণ, আমরাই প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছি।’

এ সময় তিনি জানান, একটি গোষ্ঠী বর্তমানে ফ্যাসিবাদ-বিরোধী দলগুলোর মধ্যে একদিকে ফাটল ধরানোর অপচেষ্টা চালাচ্ছে। একই সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের টানা তিন মেয়াদের সুবিধাভোগী দোসরদের পুনর্বাসনের চেষ্টা চলছে।

এসব ষড়যন্ত্র রুখে দিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ কোনো ব্যক্তি বা দলের নয়। এই দেশ জনগণের। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তারেক রহমান বলেন, ৫ আগস্ট যেভাবে শেখ হাসিনা পালিয়ে গেছেন, সেভাবেই পালিয়ে গেছেন শেখ হাসিনার আরেক দোসর আবদুল হামিদ।

পতিত ফ্যাসিস্ট দেশ ছেড়ে পালানোর পর এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  আরও বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ ষড়যন্ত্র করতে না পারে। আমাদেরকে যে যার জায়গা থেকে ভূমিকা রেখে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর