বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হাসিনা-কামালের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার উদ্যোগ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান মানিক পশারীর দাফনে বাধা : মুক্তিযোদ্ধাদের নিন্দা ৬১ বসন্তে কিং খান ব্যারিস্টার ফুয়াদকে তলব করলেন ট্রাইব্যুনাল ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের সুযোগ নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি গঠন মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকারকারীদের পাকিস্তান চলে যেতে বললেন ফজলুর রহমান জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আ.লীগের ঝটিকা মিছিল মঙ্গলবার বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় বৈঠক সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী ‘ইশরাকের জন্য আরও বড় দায়িত্বের পথও উন্মোচিত হতে পারে’

সড়ক দুর্ঘটনায় আহত হলেন এমপি বাবলা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ৩০ জুন, ২০২৩, ১০:৩০ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

শুক্রবার তিনি নিজ নির্বাচনী এলাকা ঢাকার কদমতলী থেকে জুম্মার নামাজ শেষে গুলশানে নিজ বাসভবনে ফেরার পথে শ্যামপুরের পোস্তগোলায় বিকেল ৩ টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হন।

পুলিশ জানায়, এমপি বাবলার গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া পিকআপের চালক ও চালকের সহকারী (হেলপার)কে সিরাজদিখান থেকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, উল্টো দিকে থেকে আসা একটি পিকআপ বাবলার গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গাড়িতে থাকা সৈয়দ আবু হোসেন বাবলা আঘাত পান। তাৎক্ষণিকভাবে দলীয় নেতাকর্মীরা বাবলাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে যায়।

এমপি বাবলার প্রেস সচিব সুজন দে সাংবাদিকদের জানান, চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে এমপিকে ৭ দিনের সম্পূর্ণ বেডরেস্ট থাকার পর্রামশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর