শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ

সমবেদনা জানিয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের চিঠি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৫:৪০ অপরাহ্ন

থাউল্যান্ডের বন্যায় ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী অনুতিন চর্নভিরাকুল এবং শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি আনুরা কুমার দিসানায়েককে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে,     গত ২৮ নভেম্বর তাদের চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টঅ।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক বন্যা সম্পর্কে আমি গভীর উদ্বেগের সঙ্গে জানতে পেরেছি, যা বহু মূল্যবান জীবন কেড়ে নিয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে— আমি শোকসন্তপ্ত পরিবারগুলোকে গভীর সমবেদনা জানাচ্ছি, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন এবং আহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন। এই কঠিন সময়ে থাইল্যান্ডের সরকার এবং বন্ধুভাবাপন্ন জনগণের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। আমি আশাবাদী, আপনার নেতৃত্বে থাইল্যান্ডের জনগণ খুব শিগগরই শোক ও ক্ষয়ক্ষতি থেকে পুনরুদ্ধার করতে সক্ষম হবেন। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য বাংলাদেশ সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

অপরদিকে শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে ড. ইউনূস উল্লেখ করেন, ঘূর্ণিঝড় দিতওয়াহ-এর ফলে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কথা শুনে আমি গভীরভাবে শোকাহত। সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কা আবহাওয়া সংক্রান্ত সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। বাংলাদেশের জনগণ, সরকার এবং আমার নিজের পক্ষ থেকে আমি শোকসন্তপ্ত পরিবার এবং শ্রীলঙ্কার জনগণকে গভীর সমবেদনা জানাই। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন এবং এই মর্মান্তিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইলো। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে বাংলাদেশের মানুষ শ্রীলঙ্কার বন্ধুভাবাপন্ন জনগণের পাশে একাত্মতা প্রকাশ করেছে। বন্যা ব্যবস্থাপনা, অনুসন্ধান ও উদ্ধার কাজ, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য মানবিক প্রয়োজনে সহযোগিতাসহ যে কোনও সম্ভাব্য সহায়তা বা সহায়তা দিতে আমরা প্রস্তুত রয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর