শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

সরকারকে অপবাদ দিতে গুম-খুন নিয়ে মিথ্যাচার করছে বিএনপি : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ন

সরকারকে অপবাদ দিতে গুম- খুন নিয়ে মিথ্যাচার করছে বিএনপি।  এ নিয়ে দলটিকে তালিকা প্রকাশ করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গুম-খুন এইসব মিথ্যে তথ্য উপাত্ত ছাড়া মিথ্যাচার যে তারা করছে, তাহলে সত্যটা কি? তারা বলুক। কাদের কাদের গুম-খুন করা হয়েছে। প্রমাণ কি?  তালিকা আমরা দেখতে চাই। অন্ধকারে ঢিল ছুড়বে বারে বারে? এটা রাজনীতি না। লিফলেট বিতরণ করে ব্যর্থতা আড়াল করা যাবে না। বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচির উদ্দেশ্য দেশকে ধ্বংস করা ও মানুষ মারা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতৃত্বে বিরোধী দল ক্রমাগত মিথ্যাচার এবং গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালিয়ে যাচ্ছে। বিএনপি বলে কারাগারে ১৩ জনকে মেরে ফেলা হয়েছে। জেলখানায় যারা বন্দী তারাও মানুষ। তাদেরও মৃত্যু হতে পারে। এরকম মৃত্যুর খবর প্রায়ই আমরা বাইরে জানি। এ সংখ্যা ১৪ /১৫ জন। জেলে বন্দি হলে কি মৃত্যু হবে না? তারা সবাই বিএনপি’র এমন দাবি কেমন করে বলে?

তিনি বলেন, কথায় কথায় তারা গুম খুনের কথা বলে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং পশ্চিমা দেশগুলোকে মিথ্যা তথ্য সরবরাহ করছে এই গুমের ঘটনা নিয়ে। গুমের ব্যাপারেও একই কথা – তথ্য উপাত্ত ছাড়া এই গুমের ঘটনা তারা সরকারের উপর অপবাদ দেয়ার জন্য করে যাচ্ছে।

আওয়ামী লীগ আমলের গুম খুন নিয়ে বিএনপি নেতাদের আন্তর্জাতিক তদন্তের দাবী প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, শুধু আওয়ামী লীগ আমল কেন, বিএনপি আমলে কত হত্যা, গুম খুন সব হিসাবই আসুক। কোন আমলে কত মানুষ রাজনৈতিক প্রতিপক্ষ দ্বারা গুম হত্যার শিকার হয়েছেন, নিখোঁজ হয়েছেন তারও হিসাব দিতে হবে। একপাক্ষিক হবে কেন?

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন চূড়ান্ত হবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী ও মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর