মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের সুযোগ নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি গঠন মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকারকারীদের পাকিস্তান চলে যেতে বললেন ফজলুর রহমান জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আ’লীগের মিছিল মঙ্গলবার বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় বৈঠক সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী ‘ইশরাকের জন্য আরও বড় দায়িত্বের পথও উন্মোচিত হতে পারে’ কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড হারিয়েছে, থানায় জিডি সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে মার্কিন ভিসার আবেদন বাতিল হতে পারে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

সাবেক প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের মায়ের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ১২:২৬ পূর্বাহ্ন

সাবেক প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের মাতা রত্নগর্ভা সম্মাননায় ভূষিত সুফিয়া আখতার খানমের মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে সুফিয়া আখতার খানমের ইন্তেকালের সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্প্রচারমন্ত্রী তার শোকবার্তায় বলেন, ‘উচ্চশিক্ষিত সম্ভ্রান্ত মহীয়সী এই মা তার নয়টি সন্তানকে শিক্ষা ও জ্ঞানের আলোয় বড় মানুষ হিসেবে গড়েছেন। তিনি আদর্শ মাতৃত্বের উদাহরণ হয়ে থাকবেন।’

সচিব ও পরে প্রধান তথ্য কমিশনারের দায়িত্বপালন শেষে সদ্য অবসরে যাওয়া মরতুজা আহমদ জানান, সোমবার বাদ আছর সিলেটের হযরত শাহজালাল (রা:) মাজার মসজিদে জানাযা শেষে সেখানকার দরগা শরীফে সুফিয়া আখতার খানমের মরদেহ সমাধিস্থ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর