শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

৩১ দফার মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামত করতে হবে : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদ খুনি সরকারের প্রধান শেখ হাসিনাসহ তার দোসররা দেশ ধ্বংস করে দিয়েছে। দেশের সর্বস্ব লুট করে নিয়ে দেশ থেকে পালিয়েছে। বিএনপির ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামত করতে হবে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সম্মেলন উদ্বোধন করেন চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান।
তারেক রহমান বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এবং আগামীতে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
জেলা বিএনপির সভাপতি আলহাজ বিশ্বাস আলমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির  খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. মনিরুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব মুর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল সদর থান বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌরসভা বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান প্রমুখ।
সম্মেলন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে ব্যালটের মাধ্যমে জেলার সভাপতি পদে ২ জন, সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন নির্বাচন করে। জেলার মোট চারটি থানা ও তিনটি পৌরসভার মোট সাতটি ইউনিটের ৭০৭ জন ভোটার ব্যালটে ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন। নির্বাচন ঘিরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর