রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চবি শিক্ষার্থী আনিকা ‘অবরুদ্ধ’ —স্বামীর অভিযোগে ভিকটিমকে উদ্ধারে আদালতের সার্চ ওয়ারেন্ট ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও

আইনি সহায়তা চেয়ে আবারও ডিবি কার্যালয়ে হিরো আলম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ১:৫৪ অপরাহ্ন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত জনপ্রিয় চিত্রনায়ক আশরাফুল আলম ওরফে হিরো আলম।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ডিবি কার্যালয়ে যান হিরো আলম। দুপুর সোয়া ২টার দিকে মামলা করার জন্য ডিবি কার্যালয় থেকে বের হয়ে আদালতে যান। অপু বিশ্বাস বিকাল সাড়ে ৩ টায় প্রবেশ করেন ডিবি কার্যালয়ে। সেখানে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুপুরের খবারও খান এক সঙ্গে।
হিরো আলম রোববার বিকালে সাদা কাগজ মোড়ানো নম্বর প্লেটের হায়েস মাইক্রোবাসের করে আদালতে যান। আদালত এলাকায় এসে আইনজীবীর সঙ্গে পরামর্শ করে মামলা না করে ফিরে যান। সোমবার মামলা করবেন বলে জানান হিরো আলম।
আদালত সূত্র জানায়, রোববার ডিবিতে অভিযোগের পর মামলা করতে বিকেল ৩টার দিকে ঢাকার আদালতের উদ্দেশে আসেন হিরো আলম। তবে আদালতে না এসে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান নেন। ততক্ষণ গাড়িতেই বসেছিলেন তিনি। সেখানে তার আইনজীবী যান। আইনজীবীর সঙ্গে মামলার বিষয়ে পরামর্শ করেন। পরে সেখান থেকে চলে যান হিরো আলম। এসময় হিরো আলম বলেন, আজ কিছু বলতে চাইছি না। কোন কোর্টে মামলা করতে চান জানতে চাইলে বলেন, এখনো সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী আমাকে অশিক্ষিত বলে গালিগালাজ করেছিল। কোনো রাজনৈতিক দলের লোক কাউকে অর্ধ-পাগল কিংবা অশিক্ষিত বলতে পারে না। আমি তিনবার নির্বাচন করেছি। আমি যদি অর্ধ-পাগল হই তাহলে নির্বাচন কমিশন আমাকে যাচাই-বাছাই করে নির্বাচন করতে দিয়েছে, কোনো পাগলকে নির্বাচন করতে দেয়নি।
তিনি বলেন, আমি অশিক্ষিত। কিন্তু তার দলের নেত্রী কিন্তু এইট পাস। অশিক্ষিত পাগল বলে আমার সম্মানহানি করেছে।
হিরো আলম বলেন, সবাই মনে করে আমি বিএনপির লোক। বিএনপির লোক আমাকে নিয়ে কথাবার্তা বলেছে। তারা একটা লোককে নিয়ে হেয় করে কথা বলেছে। অনেকটাই নীচু করে, অপমান করে, তুচ্ছ করে আমার সম্পর্কে কথা বলে। জাতীয় পার্টির লোকও আমাকে হেয় করে কথা বলেছে।
তিনি বলেন, আমি ডিবিতে অভিযোগ দিয়েছি। কিন্তু এখানে এই বিষয়ে কোনো মামলা করা যায় না। তাই কোর্টে যাব মামলা করার জন্য। আমি এখনই যাবো। কোনো সম্মানিত লোক কাউকে পাগল ছাগল বলে অপমান করতে পারে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর