শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী ওমেন্স ফান্ড এশিয়া লিগ্যাল ফেলোশিপ পেলেন বাংলাদেশী আইনজীবী ইফাত হাসান শাম্মি অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ

বিদেশী পর্যবেক্ষকদের জন্য সহায়ক নীতিমালা করতে চায় ইসি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ৯:০৮ অপরাহ্ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি পর্যবেক্ষকদের জন্য একটি সহায়ক নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সচিবালয়ে আজ এক বৈঠক শেষে কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ কথা জানান।

কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের সভাপতিত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের  প্রতিনিধিদের সঙ্গে কমিশনের কর্মকর্তাদেও বৈঠক শেষে  এ কথা জানানো হয়।

অশোক কুমার দেবনাথ বলেন, ‘নীতিমালা যাতে পর্যবেক্ষকদের জন্য সহায়ক হয়, ব্যবহার বান্ধব হয়, সেই ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে আরও কয়েকটা বৈঠক  হবে। তারপর খসড়া দেবো। কমিশন অনুমোদন দিলে চূড়ান্ত করবো।’

তিনি বলেন, ‘বিদেশি পর্যবেক্ষক যারা আসবেন, তাদের জন্য নীতিমালা প্রণয়নের বিষয়ে আমরা প্রাথমিক একটা বৈঠক করেছি। আরও কয়েকটা বৈঠক করতে হবে। আজ তেমন কোনও সিদ্ধান্ত আসেনি। আগামী সপ্তাহে আবার বসবো।’

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খসড়া চূড়ান্ত করার আশা প্রকাশ করে তিনি বলেন, ‘এটা চূড়ান্ত হওয়ার পরে কমিশনের সিদ্ধান্ত  অনুযায়ী ওয়েবসাইটে বিজ্ঞপ্তি যাবে। তারা আবেদন করবে। আবেদন অনুযায়ী যে পদ্ধতি থাকবে সে অনুযায়ী অনুমোদন পেয়ে তারা পর্যবেক্ষক হিসেবে আসতে পারবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর