শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী ওমেন্স ফান্ড এশিয়া লিগ্যাল ফেলোশিপ পেলেন বাংলাদেশী আইনজীবী ইফাত হাসান শাম্মি অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ

হাইকোর্ট পারমিশনের মৌখিক পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৩ জন

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ৭:১২ অপরাহ্ন

উচ্চ আদালতে আইন পেশা পরিচালনায় হাইকোর্ট পারমিশনের মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা ১ হাজার ৪৬০ জনের মধ্যে ১ হাজার ২৩৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ ড. ওয়াহিদুজ্জামান শিকদার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, হাইকোর্ট পারমিশনের জন্য গৃহীত মৌখিক পরীক্ষা সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে গত ৫ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত এবং ১৯ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী অ্যাডভোকেট ও সাবেক জুডিসিয়াল অফিসারদের মধ্যে ১ হাজার ২৩৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

রোল নাম্বার অনুযায়ী উত্তীর্ণদের তালিকা দেখতে লিংকে ক্লিক করুন।

এর আগে চলতি বছরের ৪ মার্চ হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ১১৪ জন প্রার্থী উত্তীর্ণ হন। আর তৃতীয় পরীক্ষকের মূল্যায়নের পর আরও ১৪৮ জন কৃতকার্য হন।

পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ২৬২ জন ও ২০২১ সালের ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও তৎপরবর্তী মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরা এবং হাইকোর্ট পারমিশনের জন্য আগ্রহী অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তাগণ মিলিয়ে মোট ১ হাজার ৪৬০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর