রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চবি শিক্ষার্থী আনিকা ‘অবরুদ্ধ’ —স্বামীর অভিযোগে ভিকটিমকে উদ্ধারে আদালতের সার্চ ওয়ারেন্ট ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও

আমি ভালো থাকলে তাদের সমস্যা কী, প্রশ্ন নিলয়ের স্ত্রীর

বিনোদন প্রতিবেদক
আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৩:০৮ অপরাহ্ন

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু নেতিবাচক বিষয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করে এক স্ট্যাটাস দিয়েছেন ব্লগার, উদ্যোক্তা, সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাসনুভা তাবাসসুম হৃদি। যিনি কিনা মডেল ও অভিনেতা নিলয় আলমগীরের স্ত্রী।

নিজের ফেসবুক পেজে দেওয়া সেই স্ট্যাটাসে হৃদি লিখেছেন, আমি সত্যি কিছু কিছু মানুষের উপর বিরক্ত। পরিচিতি পেতে নেগেটিভ কমেন্টকে প্রমোট করার মেয়ে আমি না। এসব নিতেও পারিনা। কিছু কিছু মানুষের মন মানসিকতা দেখে আমি সত্যিই জগৎটাকে অন্যভাবে চিনছি। এত নোংরা মানুষ যে দুনিয়াতে আছে, সোশ্যাল মিডিয়ায় না আসলে কল্পনাও করতে পারতাম না।

নিজেকে সাধারণ মেয়ে উল্লেখ করে তিনি লেখেন, আমি খুবই সাধারণ একটা মেয়ে, নিজের মতো কাজ করতাম। আইডিতে ১২ হাজার ফলোয়ার নিয়ে খুব ভালো ছিলাম। এখানে হয়তো আমার অনেক পুরোনো ফলোয়ারও আছেন। যারা আমার আবৃত্তি শুনতেন, নিউজ দেখতেন। বিয়ের পর হঠাৎ করেই অনেক কাজের অফার আসে। আর পাঁচজন সাধারণ মেয়ের মতো আমিও প্রমোশনের অফারগুলো নিতে শুরু করি। এখন আমি বেশ সফল একজন ব্র্যান্ড প্রমোটার। কিন্তু এটার আড়ালে নিজের পরিচয়টা যখন দেখছি হারিয়ে যাচ্ছে, বিষয়টা নেয়া খুবই কষ্টকর আমার জন্য।

কিছু মানুষ তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সেই প্রসঙ্গে টেনে হৃদি বলেন, কেউ যখন আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে, আমার হাজার কাজ, হাজার সার্টিফিকেট দেখিয়েও নিজের সেই পুরনো পরিচয় তাদেরকে মানাতে পারিনা। তখন আমি নিতেই পারিনা। আমি সংবাদ উপস্থাপনা করেছি, সেটা তারা মানে না। আমি ভালো আবৃত্তি করি বললেও দোষ। আমার স্কুল কলেজ, এমনকী ফেসবুকের বন্ধুরা সবাই জানে, আমি কি কি করেছি। তাও যখন কিছু মানুষ এসে আমাকে অযোগ্য বলে, আমি নিতেই পারি না।

বাহ্যিক দুনিয়া যে বাহ্যিক সৌন্দর্য্য দিয়ে বিচার করে, এটা আমি আগে জানতাম না। আমাকে তুলনা করে, আমার সৌন্দর্য্য নিয়ে প্রশ্ন তোলে। অথচ আমি যে আমার মতো সুন্দর এটা নিয়ে আমার কোনো সন্দেহই ছিল না। এখন আমারও মাঝে মাঝে সন্দেহ হয়। আমি খুব ধৈর্য্যশীল, মিষ্টভাষী মেয়ে। যতই চাই সবাই আমাকে পজিটিভ ভাবে দেখুক, তাদের হিংসা, বিদ্বেষ আমাকে ততই নিচে নামিয়ে দেয়। কনফিডেন্স ভেঙে দেয় আমার। আমি বুঝতেই পারলাম না, আমি ভালো থাকলে তাদের কী সমস্যা!

সবশেষ এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার লেখেন, পুরোনো সম্পর্ক নিয়ে না জেনে নিজের মনগড়া মন্তব্য করে তারা, তুলনা করে। এসব আমি আর নিতে পারিনা ভাই। ব্র্যান্ড প্রমোশন করছি ভালো লাগে তাই। কাউকে জোর করে আমার ভিডিও দেখতে বলছি না। তারা দেখবেও। বাজে কথাও বলবে। কি অদ্ভুত কলুষিত জাতি আমরা, কতটা নিচ আর জঘন্য। কেউ অপরাধী না হলেও তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো। যদি সত্যিই আমার মন আয়নার মতো স্বচ্ছ হয়ে থাকে, আমি দোয়া করে যাচ্ছি আমাকে যা যা বলছেন, সব যেন আপনারা ফেরত পান। আর আমার কথা তখন মনে পড়ে। আমি কেউ না, তাতেই এই অবস্থা। যারা অনেক বড় বড় মানুষ, তারা যে আপনাদের কিভাবে সহ্য করে, আল্লাহ জানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর